ধর্ষণের মামলায় জেল খেটে বের হয়ে ফের নির্যাতিতাকে ধর্ষণ : চাঞ্চল্য এলাকাজুড়ে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০অক্টোবর’১৯:-

ধর্ষণের মামলায় জামিন পেয়েই ফের নির্যাতিকাকে ধর্ষণ করলো অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার রাজুবস্তি এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতা যুবতী ইসলামপুর থেকে বাসে চেপে রাজুবস্তি এলাকায় নামেন, সেইসময় মাসুম রেজা ও তার দলবল নির্যাতিতাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে। গুরুতর অবস্থায় নির্যাতিতাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, এর আগেও মাসুম তাকে ধর্ষণ করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে জেলও খাটে মাসুম। এরমধ্যেই জামিন পেয়ে প্রতিশোধ নিতে আবারও নির্যাতিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দুষ্কৃতী মাসুম রেজাসহ তার সঙ্গীসাথীরা। কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার। ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!