অর্ধনগ্ন মৃতদেহের পাশে পড়ে কন্ডোম : ধর্ষণের পর খুন অজ্ঞাতপরিচয় তরুণী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৪ডিসেম্বর’২০২০:-

ছবি সৌজন্য – অন্তর্জাল

আমবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, মালদার মানিকচক থানার কামালপুর এলাকার রাজ্য সড়ক থেকে সামান্য দূরে এক আমবাগানে। সূত্রের খবর, শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহটি। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘিরে দেওয়া হয় এলাকা।
এখনও ওই যুবতীর নাম-পরিচয়-ঠিকানা জানতে পারেনি পুলিশ। এলাকার লোকজন জানিয়েছেন, মৃত যুবতীর মুখে ও দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দেহের পাশে পড়ে ছিল জুতো, কাপড় ,ব্যাগ এবং প্রসাধনের নানা সামগ্রী। সেগুলি সব ওই যুবতীর বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ব্যবহার করা কন্ডোমও পড়ে থাকতে দেখা যায় দেহের পাশে। এসব দেখে স্থানীয়দের অনুমান, যুবতীকে ধর্ষণ করার পরে খুন করা হয়েছে। ঘটনাস্থলে হাজির হন মালদা জেলার ডেপুটি পুলিশ সুপার (হেডকোয়ার্টারস) প্রশান্ত দেবনাথ ও পুলিশ-প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিক। তাঁরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!