নিজ সন্তানের খেলার সাথী পাশের বাড়ির শিশুকন্যাকে ধর্ষণ ও খুন : খবরে আলিপুরদুয়ারের বারবিশা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম,২৬ ফেব্রুয়ারি’২০২০ :-

প্রতিবেশী শিশু কন্যাকে ধর্ষন করে খুন। নিজের সন্তানের খেলার সাথী আট বছরের প্রতিবেশী শিশু কন্যাকে নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করে খুন করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বারোবিশা সংলগ্ন এলাকায়। জানা গেছে, মঙ্গলবার বিকেলে বারোবিশার লালস্কুল এলাকার বাসিন্দা মনোরঞ্জন বর্মনের আট বছরের মেয়ে পাম্পি বর্মন স্কুল থেকে ফিরে খেয়ে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তৃতীয় শ্রেণীর ছাত্রী পাম্পি বর্মন বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হয় বাড়ির লোকজন। এলাকার কোথাও খুঁজে পাওয়া যায়না পাম্পিকে। এরই মধ্যে সন্ধ্যার পর প্রতিবেশী শম্ভু রায়ের স্ত্রী একজোড়া চটি জুতো নিয়ে পম্পি দের বাড়ি আসে এবং দেখিয়ে জানতে চায় সেটি পম্পির কিনা। জুতো দেখে বাড়ির লোক সনাক্ত করে সেটি পম্পির এবং শম্ভুর স্ত্রীকে জিজ্ঞেস করে জানতে পারে চটি জুতা শম্ভু রাস্তায় কুড়িয়ে পেয়েছে। তারপর পুলিশে খবর দেয় পম্পি বর্মনের বাড়ির লোকজন। পুলিশ এসে শম্ভুকে জিজ্ঞাসাবাদ করলে বারবার ভিন্ন রকম উত্তর পেয়ে পুলিশের সন্দেহ হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য বারোবিশা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশের টানা জেরায় শম্ভু বর্মন স্বীকার করে যে সে পম্পিকে ধর্ষণ করেছে। ধর্ষনের সময় পম্পি চিৎকার করতে শুরু করায় তাকে শ্বাসরোধ করে খুন করে শম্ভু। খুন করার পর পাশেই রাতের অন্ধকারে রায়ডাক নদীর চরে নিয়ে মৃতদেহটি পুতে দেয় শম্ভু বর্মন। এরপর রাত ২:৩০টা নাগাদ নদীর চর থেকে পম্পির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। রাতেই শম্ভু বর্মনকে গ্রেফতার করেছে কুমারগ্রাম থানার পুলিশ।

ভিডিও বার্তা দেখুন নীচের রেড লাইনে ক্লিক করে …
পাশের বাড়ির শিশু কন্যাকে ধর্ষণ -খুন ,,,আলিপুরদুয়ার বারবিশায়

Leave a Reply

error: Content is protected !!