বঙ্গরত্ন পেতে চলেছেন ‘কুমারগ্রামের গাঁধী ‘ রাজেন দাস : উচ্ছাসে ভাসছে জেলা আলিপুরদুয়ার |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ জানুয়ারি’২০২০ :-

ছবি – মাঝখানে ধুতি পাঞ্জাবি পরিহিত রাজেন দাস

ফের কি খবরের শিরোনামে আসতে চলেছে ‘ডুয়ার্সের অঘোষিত সাংস্কৃতিক রাজধানী’ আলিপুরদুয়ার ? লেখক-শিক্ষাকর্মী পরিমল দে’র পর কি কুমারগ্রাম – বারবিশার ‘বর পুত্র’ রাজেন দাস ? সূত্রের খবর অনুযায়ী , এ বছরের ‘বঙ্গ রত্ন’ প্রাপকদের তালিকায় স্থান করে নিতে চলেছেন সৎ ও ন্যায়ের পূজারী রাজেন দাস , যিনি ‘কুমারগ্রামের গাঁধী ‘ নামেই সমধিক পরিচিত । এবং এই খুশির খবর ছড়িয়ে যেতেই কুমারগ্রামের সঙ্গে একই সুরে উচ্ছসিত জেলা আলিপুরদুয়ার বাসী ।

অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি আসে নি এখনো । কিন্তু এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কতিপয়দের টাইমলাইনে ঘুরছে রাজেন দাস মহাশয়ের ‘বঙ্গ রত্ন ‘ প্রাপ্তির সম্ভবনার খবর । যারপরনাই আনন্দিত হয়ে বহু মানুষই ‘রাইট চয়েস’ বলে কমেন্ট করছেন পোস্টে পোস্টে ।
এ ব্যাপারে কি বলছে জেলা প্রশাসন ? জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে খবর , রাজেন বাবুর নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল । এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের কথায় , রাজেন দাস এবারের ‘বঙ্গ রত্ন ‘ প্রাপকদের তালিকায় থাকছেন ।
প্রসঙ্গত , কুমারগ্রাম বারবিশা এলাকায় সত্য ও শিক্ষার পূজারী রূপে অবসর প্রাপ্ত শিক্ষক রাজেন দাস জনমানসে প্রায় প্রোথিত হয়ে আছেন দীর্ঘ কাল ধরেই । এতদঞ্চলের শিক্ষা প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য । স্কুল-কলেজ থেকে পাঠাগার , প্রতিটি ক্ষেত্রেই কুমারগ্রাম বারবিশাকে এগিয়ে নিয়ে যেতে তিনি প্রাণ পাত করেছেন । এমনকি , শিক্ষার আলোর প্রদীপ জ্বালিয়ে রাখতে নিজে রয়েছেন অকৃতদার । এবং মানুষও তাকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধায় মাথায় করে রেখেছেন ।
আলিপুরদুয়ারের শিক্ষক অজিত নাথের কথায় , আমি কুমারগ্রামের ভূমিপুত্র । এই খবরে ভীষণ খুশি হয়েছি ।

Leave a Reply

error: Content is protected !!