বাড়ির উঠোনে ৯ ফুটের অজগর : হেফাজতে নিল বন দফতর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০অক্টোবর’১৯:-

ছবি সৌজন্য অন্তর্জাল

নয় ফুট লম্বা অজগর উদ্ধার করল বন দপ্তরের বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের কাপালি পাড়া এলাকায়। সূত্রের খবর, বুধবার সকালে সাড়ে ১০.৩০ নাগাদ একটি নয় ফুট অজগর সাপ দেখতে পান স্থানীয়রা । ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ জনৈক নরেন রায়ের বাড়ির পাশে অজগর সাপটিকে দেখতে ভিড় জমায়েত করেন। লোক জনের ভিড় বাড়তে শুরু করলে সাপটি পাশের একটি বাঁশঝাড়ে ঢুকে পড়ে।পরিবেশ প্রেমী সংস্থাকে ফোন করলে তারা ঘটনাস্থলে আসেন।। সংস্থার সম্পাদক নন্দু রায় বলেন, এই অজগরটি সুস্থ অবস্থায় উদ্ধার করে বন কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বনকর্মীরা প্রাথমিক চিকিৎসা করার পর জঙ্গলে ছেড়ে দেবে বলে জানায়।

Leave a Reply

error: Content is protected !!