চা বাগানের হাসপাতালে অজগর : এলাকা জুড়ে চাঞ্চল্য

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ অক্টোবর’১৯:-

ফাইল চিত্র

জঙ্গল সাফাই করতে গিয়ে শ্রমিকদের চোখে পড়ল এক বিরাট অজগর। ঘটনাটি ঘটেছে, মেটলি ব্লকের বড়োদিঘি চাবাগানের হাসপাতাল চত্বরে। সূত্রের খবর, মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ হাসপাতাল চত্বরে দেখা মিললো এক বিরাট অজগরের। পূজোর আগে কিছু শ্রমিক হাসপাতাল চত্বরের জঙ্গল সাফাই এর কাজ করতে গিয়ে চোখে পরে অজগরটি। শ্রমিকদের চোখে অজগরটি পড়ায়, ঘটনাস্থল থেকেই খবর দেওয়া হয় বড়োদিঘি বনদপ্তর অফিসে। খবর ছড়িয়ে পড়ায় হাসপাতাল চত্বরে অজগরটিকে দেখতে ভিড় জমায়। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সুস্থ অবস্থায় অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীদের তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিক চিকিৎসার পর অজগরটিকে সুস্থ অবস্থায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!