নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০২অক্টোবর’১৯:-

পুজোর মুখে দুর্ঘটনা এড়ানো থেকে শুরু করে যান চলাচলের সুবিধার্থে এক অভিনব পদক্ষেপ নিল পৌরসভা। সূত্রের খবর, বুধবার সকাল থেকে রায়গঞ্জ পৌরসভার কর্মীদের উদ্যোগে শহরের রাস্তায় ভবঘুরে গরুগুলোকে উদ্ধার করে সরকারী খোঁয়ারে রাখতে দেখা গেল। পৌরসভার এই অভিনব উদ্যোগকে রায়গঞ্জ শহরবাসী সাধুবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, রায়গঞ্জ শহরে শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড়, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাস রোড সহ, বিভিন্ন রাস্তায় ভবঘুরে গরু গুলোকে শুয়ে-বসে, ঘুরে থাকতে দেখা যায়। এরফলে রাস্তায় যানজট থেকে শুরু করে পথ দুর্ঘটনা প্রায় লেগে থাকে রায়গঞ্জে শহরে। পুরো এলাকার বাসিন্দারা পৌরসভার কাছে এই বিষয়ে বেশ কয়েকবার ব্যবস্থা নেওয়ার জন্যে লিখিত আবেদন করেন। সাধারণ মানুষের সুবিধার্থে তাই রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বিভিন্ন রাজপথ গুলি থেকে ভবঘুরে গরুগুলোকে সরানোর কাজে লেগে পড়েন পৌর কর্মীরা।