পুকুর খননে উঠে এলো প্রাচীন ধাতব অলংকার : শোরগোল ডুয়ার্সের জটেশ্বরে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ জানুয়ারি’২০২০ :-

পুকুর খুঁড়তে গিয়ে বের হল প্রাচীন অলঙ্কার। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরের আলিনগরে প্রদীপ কুমার রায় নামে এক ব্যক্তির পুকুরে ১০০ দিনের মাটি খোড়ার কাজ চলছিল। শনিবার সকাল ৬:৩০ মিনিট নাগাদ মাটি খোড়ার সময় দুটি গোলাকৃতির ধাতব রিং দেখতে পান শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে জটেশ্বর ফাড়ির পুলিশ সেখানে পৌঁছায় এবং অলঙ্কার দুটি উদ্ধার করে। জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দোপাধ্যায় জানান “আদতে ওই ধাতব রিং দুটি নির্দিষ্ট কোন্ ধাতুর তৈরী এবং কোন্ আমলের তার তথ্য যাচাই করার কোনো পরিকাঠামো উত্তরবঙ্গে নেই।তাই আলিপুরদুয়ারের জেলা শাসকের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করে তথ্য জানার চেষ্টা করা হবে।”

Leave a Reply

error: Content is protected !!