কোচবিহার ৭, আলিপুরদুয়ারে ১১ কোটির ‘অবৈধ’ টিউশন : স্কুল টিচারদের বিরুদ্ধে আন্দোলনে প্রাইভেট টিউটর’রা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১জানুয়ারি’২০২০:-

নজিরবিহীন ঘটনা, স্কুল টিচারদের বিরুদ্ধে নামলেন প্রাইভেট টিচাররা। মঙ্গলবার, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক প্রাইভেট টিচাররা ৬০জন স্কুল টিচারদের নামের তালিকা তুলে দিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক তপন কুমার সিনাহার হাতে। এবং তারপরই প্রাইভেট টিচারদের একটি প্রতিনিধি দল সোজা চলে যায় প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে। সেখানে জেলাশাসককেও অভিযোগ লিপি দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত প্রাইভেট টিউটরা অভিযোগ আনেন, জেলার বিভিন্ন প্রান্তে স্কুল টিচাররা প্রাইভেট টিউশন থেকে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা উপার্জন করে থাকেন। আমরা প্রশাসনকে সাতদিন সময় দিয়েছি তারমধ্যে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

সংগঠনের রাজ্য যুগ্ন-সম্পাদক অমিতাভ রায় বলেন, কোচবিহার জেলাতে ইতিমধ্যে আমরা সার্ভে করেছি, সেখানে বছরে প্রায় সাত কোটি টাকার অবৈধ ভাবে প্রাইভেট টিউশন করছেন স্কুল টিচাররা। আলিপুরদুয়ার জেলাতে প্রায় এগারো কোটি টাকা উপার্জনের পরিমান স্কুল টিচারদের।
জেলা বিদ্যালয় পরিদর্শক তপন কুমার সিনহা বলেন, আমরা আপনাদের দাবি নিশ্চয়ই দেখবো, নির্দিষ্ট আইন রয়েছে। আইনের বিরুদ্ধে গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তৃণমূল শিক্ষা সংগঠনের অন্যতম নেতা বল্লভ গোস্বামী বলেন, স্কুলের বাইরে স্কুল টিচাররা টিউশন করবেন সেটা কখনোই কাম্য নয়। আমরা আগেও বলেছি, এখনও বলছি স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ করুন। মঙ্গলবার কার্যত চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন প্রাইভেট টিচাররা। শিক্ষা অনুরাগী মহলের একটি অংশের মতে প্রতিটি শিক্ষক মাসের পয়লা তারিখে বেতন পাচ্ছে। তবে এর পরেও স্কুল শিক্ষকরা নিজেদের বাড়িতে স্কুল খুলে লজ্জিত করছে রাজ্য সরকারকে, বদনাম করছে। স্কুলের বাচ্চাদের মেরুদন্ড যারা সোজা করবে সেই টিচারদের মেরুদন্ড যদি বাঁকা হয়, তাহলে আগামীতে প্রশ্নের মুখে পড়বে শিক্ষাব্যবস্থা।

Leave a Reply

error: Content is protected !!