বাবার কাঁধে চেপে পরীক্ষা দিতে যায় মেয়ে : লোকমুখে ঘুরছে পিতা পুরুষোত্তমের দায়িত্ব কাহিনী |The4thcolumn

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১৯ ফেব্রুয়ারি’২০২০ :-

দু ‘পায়েই সমস্যা মেয়ের । হাঁটতে পারে না । জন্মাবধি কোলে মানুষ ।এতদিন স্কুলে যাতায়াত ছিল , বাড়ির পাশেই । কিন্তু জীবনের প্রথম পরীক্ষা ,মাধ্যমিক পরীক্ষা । সে তো বাড়ির পাশে পাওয়া যায় না । বাড়ি থেকে প্রায় পনের কিমি দূরে ,তাও পৌঁছুতে হবে ঘড়ি ধরে । এতোদিন যার সবল কাঁধ ভরসা দিয়েছে ,এবারেও তার অন্যথা হলো না । মেয়েকে কাঁধে চাপিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে একেবারে আসনে বসিয়ে দিয়ে আসেন বটবৃক্ষ পিতা । যার ছায়া থাকে আজীবন ।

স্বভাবতই , প্রতিবন্ধী মেয়েকে কাঁধে বসিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসছেন এক পিতা ,এই দৃশ্য ছড়িয়ে পড়তে বিলম্ব হয় নি । মুখে মুখে ছড়িয়ে শেষ অবধি মোবাইল নেটে ভাইরাল হওয়ার মুখে এক দায়িত্ব শীল পিতা ও তার মেয়ের কাহিনী ।

ঘটনাস্থল ডুয়ার্সের জয়গাঁ । পিতা পুরুষোত্তম ওঝা এবং তার মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী রিয়া ওঝা । ভুটান বাংলা সীমান্ত শহর জয়গাঁর বাসিন্দা । রিয়া স্থানীয় শ্রীগনেশ বিদ্যালয়ের ছাত্রী । পরীক্ষা কেন্দ্র পড়েছে হাসিমারা’র হিন্দি হাই স্কুলে ।

এবং যারা এই পিতা-পুত্রীর ঘটনা চাক্ষুষ করেছেন ,তাদের একটাই আলোচনা , উনি শুধু নামে নন , দায়িত্বেও পুরুষোত্তম । তিনি একজন পিতা ।

ভিডিও বার্তা দেখতে ক্লিক করুন নীচের রেড লাইনে ,,,,,
বাবার কাঁধে চেপে পরীক্ষা দিতে যায় মেয়ে , ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

Leave a Reply

error: Content is protected !!