উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ : বে-আইনী অস্ত্রের খোঁজে তৎপর পুলিশ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১জানুয়ারি’২০২০:-

ফের আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হলো এক যুবক, এবার ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ী থানা এলাকার হাস খাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রেফতার হওয়া যুবকের নাম প্রদীপ রায়। তার কাছ থেকে একটি বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিত হামলা চালায় পুলিশ দার্জিলিং এই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। প্রদীপ রায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে ধারায় মামলা রুজু করা হয়েছে। বিগত তিন দিনেই কোচবিহারের বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়ে মোট 6 জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সফল হয়েছে কোচবিহার জেলা পুলিশ। প্রত্যেক ক্ষেত্রেই এক ও তার বেশি বন্দুক উদ্ধার হয়েছে।2013 পঞ্চায়েত নির্বাচনের আগে ঠিক এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছিল কোচবিহারের জেলাজুড়ে। লাগাতার বোমাবর্ষণ দুশ্চিন্তায় ফেলেছিল কোচবিহারের বাসিন্দাদের।পুরো নির্বাচনের আগে এই পরিস্থিতি আরও একবার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কোচবিহার বাসীর। এই বিপুল পরিমান অস্ত্র বলাবাহুল্য বেআইনি অস্ত্র কোথা থেকে কিভাবে আমদানি হচ্ছে তার হদিস এখনো করে উঠতে পারেনি জেলা পুলিশ। তবে লাগাতার উদ্ধার এবং পুলিশি তৎপরতা কিছুটা হয়তো স্বস্তি প্রদান করতে পারে সাধারণ মানুষের। তবে অবিলম্বে এই বিপুল অস্ত্র ভাণ্ডারের বিপণন কেন্দ্র গুলি সনাক্ত করা উচিত করা একান্ত প্রয়োজনীয় বলে মনে করছে জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকার। সেই লক্ষ্যেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!