এটাই কি আচ্ছে দিন ? পেঁয়াজ নিয়ে রাস্তায় কংগ্রেস : খবরে আলিপুরদুয়ার |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ১১ ডিসেম্বর’১৯ :-

‘পেঁয়াজ করলো সেঞ্চুরি , আচ্ছে দিনের বাহাদুরি ‘- গলায় পেঁয়াজের মালা , মাথায় পেঁয়াজের মুকুট , হাতে স্টিলের বাসন , সেটা প্রানপনে বাজিয়ে চলেছেন একজন খুন্তি দিয়ে এবং ফেস্টুন -প্ল্যাকার্ডে লেখা এই ধরনের কটাক্ষ স্লোগান ,বিজেপির কেন্দ্রীয় সরকারকে নিশানায় রেখে – পেঁয়াজের দরদাম বৃদ্ধি সাধারণের হাতের নাগালের বাইরে চলে যাওয়ার প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে ঠিক এভাবেই মঙ্গলবার আলিপুরদুয়ারের রাস্তায় নেমে আওয়াজ তুলল জাতীয় কংগ্রেস ।

এদিন আলিপুরদুয়ার কলেজ হল্ট চত্বর প্রায় দু ঘন্টার জন্য সরগরম করে রাখেন কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা । পিচঢালা রাস্তায় পেঁয়াজ ছড়িয়ে, হাতের প্ল্যাকার্ড উঁচিয়ে ধারাবাহিক স্বরে আক্রমণ শানানো হয় বিজেপির বিরুদ্ধে । আলিপুরদুয়ার জেলা কংগ্রেস প্রবীণ নেতৃত্বসহ জেলা যুব সভাপতি শান্তনু দেবনাথ প্রমুখদের উপস্থিতিতে এই পেঁয়াজ-প্রতিবাদ ধর্না বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ । প্রসঙ্গত , গোটা রাজ্য জুড়েই পেঁয়াজ মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস ।
ভিডিও বার্তা দেখুন ,,,নীচের রেড লাইনে ক্লিক করে …
পেঁয়াজের মূল্যবৃদ্ধি , রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ আলিপুরদুয়ার জাতীয় কংগ্রেসের

Leave a Reply

error: Content is protected !!