এনআরসি : নথি একত্রিতকরণ : আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ সেপ্টেম্বর’১৯:-

আলিপুরদুয়ার জেলা পরিষদ ইতিমধ্যে এনআরসি নিয়ে নিজেদের কাজ শুরু করে দিলো। সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলা থেকে এমন বহু মানুষ, বিশেষ করে অনেক মেয়েই বিয়ে করে আসামে চলে গিয়েছে, পাকাপাকি ভাবে। সম্প্রতি আসামে জাতীয় নাগরিক পঞ্জির তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা থেকে যারা আসামে থাকার জন্যে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকের নাম সেই তালিকায় উঠেনি।

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় একটি অফিস খোলা হয়েছিল। গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিস থেকে নথিপত্র নিয়ে এসে ডুয়ার্সকন্যায় তা জমা করে প্রয়োজনীয় কাগজ নিতে হয়েছিল তাদের, যারা আলিপুরদুয়ার জেলা থেকে আসামে চলে গিয়েছিল। আলিপুরদুয়ার জেলা পরিষদ এখন তাদের কাগজ পত্র জোগাড় করছেন যাদের নাম এনআরসিতে উঠেনি। সেই নথি সংগ্রহ করে এক মাসের ভিতর আলিপুরদুয়ার জেলা পরিষদ নবান্নে পাঠাবে বলে জানা গিয়েছে।

জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে খোদ বিষয়টি দেখবেন। বিজেপির আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত রায় বলেন, আমরা চাই যাদের নাম বাদ পড়েছে, তাদের সব রকম সাহায্য পাইয়ে দেবার জন্যে।

Leave a Reply

error: Content is protected !!