নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪সেপ্টেম্বর’১৯:-

আসন্ন নাগরিকপঞ্জীকরণ এবং তার আতঙ্কের জের। মৃত্যু হলো এক ব্যক্তির। তার ঝুলন্ত দেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি ধুপগুড়িতে। সূত্রের খবর, এনআরসিতে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় মঙ্গলবার সকালে নিজ বাসভবনে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, বেশ কিছদিন যাবত ব্যক্তিটি নিজের পুরনো নথিপত্র জোগাড় করার জন্য বিভিন্ন সরকারি অফিসের এক দুয়ার থেকে অন্য দুয়ারে ঘোরাঘুরি করছিল। নথিপত্র যদি ঠিক না থাকে, তাহলে নাগরিকত্ব হারাতে পারে, সেই ভয় ব্যক্তিটিকে কুঁড়ে খাচ্ছিল, তারই জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পরিবারের লোকজন সেই আতঙ্কের জেরে আত্মহত্যা বলে ধুপগুড়ি থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠায়, ময়নাতদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।
