নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ফেব্রুয়ারি’২০২০ :-

গতকাল থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে আলিপুরদুয়ার জংশনের অফিসার্স ক্লাবে শুরু হল তিনদিন ব্যাপী ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম । এই অনুষ্ঠানের সূচনা করেন এ ডি আর এম শ্রী মনোজ কুমার জিন্দাল, মালিগাঁও এর পি সি এম ডি শ্রী এস কে ডেকা এবং অন্যান্য আধিকারিকগন।
এই বিশেষ শিবিরে অংশগ্রহণ করেন আলিপুরদুয়ার ডিভিশনের ৪৫ জন সিনিয়র সুপারভাইজার এবং ইন্সপেক্টর। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মীদের দক্ষতা, যোগ্যতা, কর্মকুশলতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়।
এছাড়াও কাস্টমার সার্ভিস, সিকিউরিটি ম্যানেজমেন্ট, সুস্থ জীবন যাপনের প্রয়োজনীয়তা, ডিসিপ্লিনারি রুলস ইত্যাদি বিষয়েও বিশদে বোঝানো হয়।