নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি’২০২০ :-

প্রথমে তিনি ভেবেছিলেন হ্যারি পটার খ্যাত জে কে রাওলিং নিজেই লিখেছেন তাকে নিয়ে দীর্ঘ ২৭২ পাতার এক উপন্যাস । বিশ্বাস করতে পারেন নি । সংবাদ মাধ্যমের কাছেও তাই প্রকাশ হয়েছিল । সে পাণ্ডুলিপি হাতে আসার অপেক্ষায় ছিলেন বক্সা জঙ্গলের গাইড নেত্র প্রসাদ শর্মা । কিন্তু দু দিনের মধ্যেই সামান্য বদলে গেল চিত্র । নেত্র প্রসাদকে নিয়ে উপন্যাস লিখছেন এক তরুন লেখক এবং যার পাবলিশিং এর দায়িত্ব নিয়েছেন জে কে রাওলিং । যদিও এই বদলে আনন্দের ঘাটতি পড়ে নি বক্সার বন বস্তিতে । নেত্র প্রসাদ এতদঞ্চলের গৌরব বাড়িয়েছেন এবং তাকে নিয়ে উচ্ছাস অব্যাহত ।
জানা গেছে , হ্যারি পটার খ্যাত জে কে রাউলিং এর প্রকাশনার নতুন উপন্যাস ‘ দ্য হোয়াটস লেফট অফ দ্য জাঙ্গল বুক’। লেখক ডাব্লুডাব্লুএফ ইন্ডিয়ার কো-অর্ডিনেটর তথা আমেরিকাবাসি নিতীন শেখর। এই উপন্যাসের মুল চরিত্রে কোন হ্যারি পটার না, স্থান পেয়েছেন বক্সার জঙ্গলের গাইড নেত্র প্রসাদ শর্মা। বক্সার জঙ্গলের বছর চল্লিশের একজন ছাপোষা ফরেস্ট গাইড কে নিয়ে এহেন ২৭২ পাতার উপন্যাস নিয়ে উচ্ছসিত বক্সা বাসী।
ক্ষনিকের জন্য কল্পনা মনে হলেও কিন্তু এটাই বাস্তব। পেটের তাগিদে ২৪ বছর আগে বক্সার পাম্পু বস্তির সাদা মাটা বাসিন্দা মাধ্যমিক না দিয়ে বেছে নিয়েছিলেন গাইডের জীবিকা। প্রায় দুই যুগের অভিজ্ঞতায় গুলে খেয়েছেন বক্সার গহীন অরণ্যের অলিগলি। পেশাগত কারণে বাংলা, হিন্দি, গোর্খালী ভাষার সাথে সাথে ইংরেজিতেও যথেষ্ট সড়্গড় তিনি। তার এই অভিজ্ঞতাকে কাজে লাগাতেই গবেষকরা যখনই এই এসেছেন, বক্সার জঙ্গলে এসেছেন, ডাক পড়েছে নেত্র প্রসাদের। ২০১০ সালে শেষের দিকে ক্যালিফোর্নিয়ার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রবাসী ভারতীয় ছাত্র নিতীন শেখর এসেছিলেন বক্সার জঙ্গলে গবেষণার কাজে। সে সময়ই পরিচয় নেত্র প্রসাদের সাথে। টানা তিন বছরের গবেষণা চলাকালীন নীতিন বেশ রোমাঞ্চিত হয়েছিলেন এই গাইডের কার্যক্রমে । তাদের দু-জনের মধ্যে গড়ে ওঠে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক।
এরই মাঝে গবেষক নীতিন শেখর কখন যে নেত্র প্রসাদের জীবনী লিখে ফেলেছেন তা জানতেন না খোদ নেত্র প্রসাদ। সম্প্রতি মেইল মারফত নেত্রর কাছে এসে পৌঁছেছে তার জীবনী নিয়ে লেখা ২৭২ পাতার পান্ডুলিপি। তার পরই আসে নীতিনের ফোন। তখনই তিনি জানতে পারেন জে,কে রাওলিং তার এই কাহিনী ছাপার ইচ্ছে প্রকাশ করছেন। সমস্ত চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। এবং এই পান্ডুলিপি ছাপা হবে হ্যারি পটারের স্রষ্টা জে,কে রাওলিং এর প্রকাশনায়। জুলাই মাসে গবেষক বন্ধু নীতিন ক্যালিফোর্নিয়ায় যাওয়ার আমন্ত্রন জানিয়েছেন।। আমন্ত্রণ পেয়ে পাসপোর্ট এবং ভিসার জন্যও আবেদন করেছেন নেত্র প্রসাদ। এ বছরের শেষের দিকে সম্ভবত প্রকাশ পেতে চলেছে নিত্য প্রসাদের কে নিয়ে লেখা উপন্যাস ‘দ্য হোয়াটস লেফট অফ দ্য জাঙ্গল বুক’
তবে খসড়া প্রকাশ না করার জন্য লেখক অনুরোধ করেছেন। সবমিলিয়ে স্ত্রী, মা এবং দুই ছেলেমেয়েকে নিয়ে একটা অদ্ভুত ঘোরের মধ্যে রয়েছেন ফরেস্ট গাইড নেত্র প্রসাদ ও তার পরিবার।