নেওড়া চর থেকে উদ্ধার চোরাই শাল : বাজারদর লক্ষাধিক

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ নভেম্বর’১৯:-

গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করা হলো শাল কাঠ। রবিবার রাতে অভিযান চালিয়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নেওড়া নদীর চর থেকে প্রচুর পরিমাণ শাল কাঠ উদ্ধার করা হয়েছে। জানা গেছে যে, চালসার রেঞ্জার পল্লব মুখার্জিসহ, খরিয়ার বন্দর বিটের বিট অফিসার ও কয়েকজন বনকর্মী, সেইসাথে মাল ৪৬ ব্যাটেলিয়ন এসএসবির জওয়ান ও মেটেলি থানার পুলিশ মেটেলি ব্লকের ওই নদীর চর থেকে শাল কাঠগুলি উদ্ধার করেছে। সূত্রের খবর, একটি ট্রাক গাড়িতে আনুমানিক প্রায় ৪-৫ লাখ টাকা বাজারদরের ওই কাঠ পাচার করার জন্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই কাঠগুলি উদ্ধার করে চালসা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তবে ট্রাকের চালক ও খালাসি পলাতক। তল্লাশি চলছে।

Leave a Reply

error: Content is protected !!