বিষক্রিয়ায় মূর্তি নদীতে মারা গেল শতাধিক মাছ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮অক্টোবর’১৯:-

নদীতে ভাসছে শয়ে শয়ে মাছ, কুড়োতে ব্যস্ত মানুষ। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির মেটিলি ব্লকে মূর্তি নদীতে। সূত্রের খবর, সোমবার সকালে মূর্তি নদীতে মরা নদীয়ালি মাস ভেসে থাকতে দেখেন এলাকার কিছু মানুষ। খবর ছড়াতেই সেখানে মানুষের ভিড় জমায়েত হয় মাছ কুড়োনোর জন্যে। ঘটনার খবর পেয়েই সেখানে যান, জেলাপরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সীমা সরকার ও ওই এলাকার পঞ্চায়েত প্রধান বাপন রায়। ইতিমধ্যে নদীর জল পরীক্ষা করা হয়েছে। জানা গিয়েছে, বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে ওই সব মাছের। মৎস্য কর্মাধ্যক্ষ সীমা সরকার জানান, ঘটনার খবর পেয়ে মূর্তি নদীতে আসি। বহু নদীয়ালি মাছের মৃত্যু হয়েছে। কে বা কারা যুক্ততা তা জানতে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!