পাড়ায় মদ্যপানের প্রতিবাদ : ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত প্রতিবাদী

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২সেপ্টেম্বর’১৯:-

বন্ধুর বাড়ি থেকে প্রসাদ খেয়ে ফেরার পথে এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মেরে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুর রায়গঞ্জের, পশ্চিম বীরনগর। সূত্রের খবর, শনিবার রাতে দীপক রায় নামে যুবকটি বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে, কিছু দুষ্কৃতী তাঁর পথ আটকে প্রথমে তাকে মারধর শুরু করেন, শেষে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায় সেখান থেকে। সেই সময় কিছু স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় রাস্তায় দীপকের দেহ পড়ে থাকতে দেখে, তারা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, দীপক রায় নিজ এলাকার মদ বিক্রির প্রতিবাদে সামিল হয়েছিলেন বেশ কিছুদিন যাবত। তারপর থেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন রকম হুমকি সে পাচ্ছিল। প্রতিবাদ করার জেরেই দীপককে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেছে দীপকেই পরিবার রায়গঞ্জ থানায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!