পাট বোঝাই লরিতে উদ্ধার ৮ বস্তা মোবাইল সেট : তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ অক্টোবর’১৯:-

পাটবোঝাই লরি থেকে উদ্ধার আট বস্তা মোবাইল ফোন। আটক একজন। মোবাইলগুলো পাওয়া গেছে কোচবিহারের চকচকা শিল্পকেন্দ্রের একটি জুটমিলের ভিতরের ওই পাটবোঝাই লরি থেকে। বুধবার রাতে ওই মোবাইল ফোনগুলো বাজেয়াপ্ত করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ, আটক করা হয়েছে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ফোন গুলো কোথা থেকে এলো তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। তবে উদ্ধার হওয়া আট বস্তা মোবাইল ফোনগুলির মধ্যে বেশকিছু ফোন পুরোনো মডেলের। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!