মদ্যপান করে ভারসাম্য হারিয়ে কুয়োর জলে মধ্যবয়সী : সকালে উঠল নিথর দেহ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০অক্টোবর’১৯:-

মদ্যপ অবস্থায় কুয়ো থেকে জল তুলতে গিয়ে মৃত্যু হলো একব্যক্তির। ঘটনাটি ঘটেছে, মেটেলি বাতাবাড়ি চা বাগানের গুদাম লাইনে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বুলডুঙ্গা কর্মকার নামে ব্যক্তি মদ্যপ অবস্থায় নিজের বাড়িতে কুয়োয় জল তুলতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যান। বুধবার সকালে বাড়ির লোকজন কুয়োই জল তুলতে গিয়ে বুলডুঙ্গা কর্মকারের দেহ ভেসে থাকতে দেখে। খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় মেটেলি থানার পুলিশ ও মাল দমকল বিভাগে। পুলিশ ও দমকল বিভাগের লোকের সহায়তায় কুয়ো থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!