লোকালয়ে ঘোরাঘুরি ৬ বাইসনের : চাঞ্চল্য মাথাভাঙ্গায় |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা,কোচবিহার, ২৮ জানুয়ারি’২০২০ :-

ফের লোকালয়ে বাই সন, তাও আবার একটা দুটো নয়। ছয়টা বাইসন দাপিয়ে বেড়ালো মাথাভাঙ্গার বড় শোলমারী এলাকায়।মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা এইগুলিকে এলাকার একটি সরষেখেতে ঘুরে বেড়াতে দেখে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় বনদপ্তর কর্মীদের। কিন্তু একসাথে এতগুলো বাইসান দেখে তারাও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে পিছ টান দিয়েছে। প্রায় প্রতি বছরই এলাকায় বাইসনের প্রবেশ ঘটে। এর আগেও বেশ কয়েকবার বাইসন ঢুকেছিল এলাকায়। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, পাতলাখাওয়া চিলাপাতা এলাকা থেকে এই বাইসন গুলি লোকালয়ে প্রবেশ করে। বনাঞ্চলে খাদ্যের অভাব বাইসন গুলিকে লোকালয়ে টেনে নিয়ে আসে। তবে এখনো পর্যন্ত বন্যপ্রাণ ও মানুষে কোন সংঘাত ঘটেনি। কোনো হতাহতের খবর নেই ।

Leave a Reply

error: Content is protected !!