মানসিক অবসাদ : মৃত্যু বেছে নিল তরুণ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১আগস্ট’১৯:-

মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা তিন নম্বর ওয়ার্ড এলাকায়। ২৭বছরের যুবকের নাম জয়ন্ত কুমার। দীর্ঘদিন যাবৎ মানসিক অবসাদে ভুগে বুধবার দুপুরে হঠাৎ নিজের বাড়িতেই একটি বন্ধ ঘরে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের লোকজন জানিয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে কেউ কখনো বুঝতে পারেনি, যে তাদের বাড়ির ছেলে, এই ধরনের ঘটনা ঘটাবে। আত্মহত্যার খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা বাড়ির সামনে ভীড় করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয় মৃত দেহটিকে। জয়ন্ত কুমারের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে । ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!