মানসিক ভারসাম্যহীন মহিলা : ১০ বছর লাগাতার ধর্ষণ : ৪ সন্তান প্রসব : উধাও প্রথম তিন নবজাতক |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৭ ফেব্রুয়ারি’২০২০ :-

স্বামী ছেড়েছেন , মা মৃত । এবং মানসিক ভারসাম্য নেই । অভিযোগ , এই বিপর্যস্ত অবস্থার সুযোগে লাগাতার ধর্ষিত হয়েছেন এক মহিলা এবং জন্ম দিয়েছেন চার চারটি সন্তানের এবং তাদের মধ্যে তিন সন্তানের হদিস নেই । উধাও হয়ে গিয়েছে, মানসিক ভারসাম্যহীন মহিলার তিন সন্তান । তাদের হদিস , জানেন না কেউই। এমনকি সেই মানসিক ভারসাম্যহীন মহিলার সন্তানের কোন তথ্য নেই নারী ও শিশু কল্যান দপ্তরেও।
আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বঞ্চুকামারী গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইরাগুড়ি গ্রামের বাসিন্দা বছর চল্লিশেকের এক মহিলা । বছর ১৫ আগে আলিপুরদুয়ার দুর্গাবাড়ি এলাকার জনৈক লটারি বিক্রেতার সাথে বিয়ে হয় তার। বিয়ের পাঁচ বছর পরই শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের কাছে আশ্রয় নেন তিনি। মাস খানেকের মধ্যে তার মায়ের মৃত্যু হয়। এর পর থেকেই মহিলা পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ভবঘুরে হয়ে ঘুরতে থাকেন। এবং অভিযোগ , তার মানসিক দুরাবস্থার দরুন বছরের পর বছর লাগাতার ধর্ষিত হন তিনি। ধর্ষনের জেরে পর পর দশ বছরে মোট চারটি সন্তানের জন্ম দিতে বাধ্য হন তিনি । তবে কেউ বা কাহারা , কোন রকম আইনি প্রক্রিয়া ছাড়াই ওই মহিলার তিন সন্তানকে নিয়ে উধাও হয়ে গিয়েছেন বলে অভিযোগ।
ঘটনা সামনে আসে দিন কয়েক আগে । মাস ছয়েক আগে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। ঘটনাটি নজরে আসে স্থানীয় এক দম্পতির। এই দম্পতির সৌজন্যে সেই সদ্যজাতের ঠাঁই হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। তবে আশ্চর্যজনকভাবে ভবঘুরের প্রথম তিন সন্তান উধাও। তাদের কোন খোঁজ খবর নেই কারো কাছেই , জানেন না স্থানীয় পঞ্চায়েতও ।
নিখোঁজ হয়ে যাওয়া তিন সন্তানের বিষয়ে কোনো তথ্য হাতে নেই জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কাছেও। হাত-পা ঝেড়ে সাফ জবাব, অভিযোগ পেলে অবশ্যই অ্যাকশন নেয়া হবে।
প্রশ্ন উঠছে কার গাফিলতিতে এমনটি ঘটলো? ভবঘুরে ওই মহিলার তিন সন্তান কোথায় গেল? কোনো শিশু পাচার চক্রের হাতে পড়েনি তো এই নবজাতক শিশু গুলো?

শেষ খবর পাওয়া অবধি , ঘটনার সরেজমিনে খোঁজ খবরে নেমেছে জেলা প্রশাসন । তদবির নিচ্ছে নারী ও শিশুকল্যাণ সমিতি ।
অন্যদিকে ,প্রশ্ন উঠেছে বেশ কয়েকটি ? একজন মানসিক ভারসাম্যহীন মহিলা , দিনের পর দিন অত্যাচারের শিকার হচ্ছেন এবং তার ফলে বারংবার গর্ভবতী হচ্ছেন , সেটা কারো নজরে এলো না কেন ? তবে কি , তাকে ব্যবহার করছে কোনো গর্ভ ভাড়া দেওয়া চক্র ? প্রশ্ন ওঠা স্বাভাবিক এবং উত্তর এখনো অজানা ও তদন্ত সাপেক্ষ !

ভিডিও বার্তা দেখুন ,,নীচের রেড লাইনে ক্লিক করে ,,,,
স্বামী ছেড়েছেন , মানসিক ভারসাম্যহীন মহিলা , লাগাতার ধর্ষণ , চার সন্তান প্রসব ,উধাও তিন সন্তান

Leave a Reply

error: Content is protected !!