খঞ্জনি বাজিয়ে এনার্সির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মমতার : পাহাড় হাঁটল পা মিলিয়েই |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২জানুয়ারি’২০২০:-

মমতার মিছিলে জনস্রোত। নাগরিকত্ব সংশোধনী আইন ও দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি বলবৎ করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজপথ থেকে রাজ্যের জেলায় জেলায় পথে নেমে করেছেন প্রতিবাদ। তা কখনও শঙ্খ বাজিয়ে আবার কখনও গানের সঙ্গে গলা মিলিয়ে। আর এবার দার্জিলিংয়ে এনআরসির প্রতিবাদে খঞ্জনি বাজিয়ে প্রতিবাদে পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা দেড়টায় মিছিল শুরু করেন। মিছিলে ছিলেন একাধিক জনজাতী বোর্ডের সদস্যরা। মিছিল শুরু হয় ভানুভবন থেকেশেষ হবে দার্জিলিং মোটরস্ট্যান্ডে।

বুধবার মিছিলের পর ফের একবার স্বভাবসুলভ ভঙ্গিতে তৃণমূল নেত্রীর স্পষ্ট ঘোষণা, বাংলায় এনআরসি- সিএএ হতে দেবেন না। সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপদেগে মমতা বলেন, দিল্লিতে সিএএ-এর বৈঠকে সব রাজ্যে উপস্থিত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ তার অবস্থানে অনড়। তাই রাজ্যের তরফে কেউ সিএএ-এর বৈঠকে যোগ দেয়নি। তৃণমূল নেত্রী ফের একবার হুঙ্কার দিয়ে বলেন, এনআরসি, সিএএ বাতিল না হওয়া পর্য্ন্ত এই আন্দোলন চলবে। এনআরসি নিয়ে আতঙ্কিত গোর্খাদের মনে ভরসা জোগাতে বুধবার দার্জিলিংয়ে পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে এই প্রথম মুখ্যমন্ত্রী পাহাড়ে কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন। ফলে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে পাহাড়ের আমজনতার মনে এদিন প্রবল কৌতূহল শুরু থেকেই ছিল। আর তা বাস্তব রূপ পেল যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মিলিয়ে জনতা হাঁটল পাহাড়ের পথে।

Leave a Reply

error: Content is protected !!