৬০ লক্ষের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত : ধৃত ৬ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬নভেম্বর’১৯:-

৬০লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে,মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি হোটেলে। সূত্রের খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মালদা একটি হোটেল থেকে এক বাংলাদেশী সহ মোট ৬ জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।উদ্ধার করা হয়েছে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। মঙ্গলবার আদালতে তুলে ধৃতদের ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। জানা যায়, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী, একজন মনিপুর, দুইজন কলকাতা, একজন পুরাতন মালদার বাসিন্দা। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, মালদা হয়ে বাংলাদেশে ট্যাবলেটগুলি পাচারের ছক কষেছিল পাচারকারীরা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!