রাজস্থান থেকে এনে দেদার বিক্রি হতো মাংস : পাচারের আগে উদ্ধার ২৫ লক্ষের উট |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২নভেম্বর’১৯:-

বাংলাদেশে পাচারের আগে মালদায় উদ্ধার হল ১৯টি উট। ঘটনাটি ঘটেছে, হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার বিহার সংলগ্ন মারাডাঙি গ্রামে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার এক দল পুলিশ বাহিনী ১৯টি উট উদ্ধার করে থানায় নিয়ে আসেন।ট্রাকচালক সহ মোট তিনজন পাচারকারী পলাতক। জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী রাজস্থান থেকে এক ট্রাক ভর্তি ১৯ টি ভারতীয় উট হরিশ্চন্দ্রপুরের মারাডাঙি গ্রাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্যেশ্যে উঠ গুলো আনা হয়েছিল। যার বাজার মূল্য আনুমানিক ২০-২৫ লক্ষ টাকা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রাজস্থান থেকে উট এনে এলাকায় মাংস বিক্রি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে উট উদ্ধার করা হয়েছে, আইন অনুযায়ী যথাযথ স্থানে পাঠিয়ে দেওয়া হবে । পুলিশ পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!