মুহুর্মুহু বজ্রপাত : চাষ জমিতেই ঝলসে গেলেন তিন কৃষক

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২সেপ্টেম্বর’১৯:-

বাজ পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো তিন জন কৃষকের। ঘটনাটি ঘটেছে, মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায়। সূত্রের খবর, রবিবার দুপুরে পরানপুর এলাকার জমিতে চাষের কাজ করছিলেন ছয়জন কৃষক। সেই সময় আকাশ কালো হয়ে বৃষ্টিপাত শুরু হয় । চাষের কাজে অনেকেই তখন ব্যস্ত। কিন্তু বৃষ্টির সঙ্গে একের পর এক বাজ পড়া শুরু হলে, ঘটনাস্থলেই বাজ পড়ার কারণে তিন জন কৃষকের মৃত্যু হয়। তিন জনের মৃত্যুর কারণে গোটা এলাকায় শোকের ছায়া নামে । মৃত ব্যক্তিরা হলেন, হাসান আলী(৩০), শেখ হোসেন(২৫),আনারুল হোক(৩০)। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। শহর হোক বা জেলা, এবছর বাজ পড়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে।

Leave a Reply

error: Content is protected !!