বিবাহ লুকিয়ে মোটা পণে দ্বিতীয় বিয়ে : ৫ বছরের সাজা ঘোষণা আদালতের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ডিসেম্বর’১৯:-

মালদা কোর্টে প্রথম প্রতারণার কেসে সাজা ঘোষণা হল। সূত্রের খবর, শনিবার মালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ সেকেন্ড কোর্টের বিচারপতি দেবব্রত কুন্ডু সাজা ঘোষণা করেন। জানা যায়, মালদা শহরের শান্তি ভারতী ক্লাব সংলগ্ন এলাকায় বাসিন্দা জয়ব্রত গাঙ্গুলি। জয়ব্রতর প্রথম পক্ষের বউ থাকতেও ২০১৩ সালে অভিযুক্ত আবার বিয়ে করে মালদা শহরের সুভাষপল্লী এলাকায় এক যুবতীকে পণ সামগ্রী নিয়ে। তারপর বাড়ির লোক খোঁজ খবর নিয়ে জানতে পারে শিলিগুড়িতে আগে থেকেই বিয়ে করেছিল। তারপর বাড়ির লোকজন অভিযোগ দায়ের করে ইংলিশবাজার থানার বাবা এবং মা তিন জনের নামে। সেই অভিযোগের ভিত্তিতে ৪৯৪ ধারায় মামলা রুজু হলে। শনিবার সাজা ঘোষণা হয়। অভিযুক্ত জয়াব্রত গাঙ্গুলি’র পাঁচ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা সাজা হয়। সরকারি পক্ষের আইনজীবী ইকবাল আলম আফজা জানান, মালদা কোর্টে এই প্রথম সাজা ঘোষণা হল এই ধরনের প্রতারণার কেসে।

Leave a Reply

error: Content is protected !!