বন্দুক-কার্তুজ বিক্রি করতে এসে পুলিশের জালে যুবক : উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র-কার্তুজ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ অক্টোবর’১৯:-

আগ্নেয়াস্ত্র সহ গুলি বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে, মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর একটা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে, এক ব্যক্তিকে হাতেনাতে ধরেন পুলিশ। মাসিদুর শেখ নামে যুবকটির বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকা কৃষ্ণপুর গ্রামে। জানা যায় মাসেদুল শেখ নামে যুবকটি তিনটি আগ্নেয়াস্ত্র সহ চার রাউন্ড কার্তুজ বিক্রি করতে এসেছিল, সেই সময় আটক করে পুলিশ। মাসেদুল শেখ নামে যুবকটিকে পুলিশ দফায় দফায় জেরা করে জানার চেষ্টা করেছেন, কে বা কারা যুক্ত আছে এই পাচার কারীর সাথে। গোটা ঘটনার পুলিশ তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!