নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭নভেম্বর’১৯:-

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১২টি বাড়ি, মৃত্যু এক। ঘটনাটি ঘটেছে, মালদহের বালুচর বসতির। সূত্রের খবর, বুধবার ভোররাতে মালদহের বালুচর বসতির একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে দেরি হয়নি। ভোররাতে ঘটনাটি ঘটার কারণে প্রথমদিকে টের পায়নি কেউ। কিন্তু যখনই বুঝতে পারে, তখনই আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার কোনও কারণে খোলা থাকার ফলে কোনও এক ব্যক্তি যখন ধূমপান করার জন্য সেই ঘরে আগুন জ্বালায়, মুহূর্তে ঘরে আগুন লেগে যায়। স্থানীয় কাউন্সিলার প্রসেনজিৎ দাস জানিয়েছেন, যাঁদের ঘর পুড়ে গিয়েছে, তাঁদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাডা় মালদা পুরসভার তরফে অন্যন্য সুযোগ-সুবিধা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখছে তারা।