নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ডিসেম্বর’১৯:-

ফালাকাটার বাদাইটারী উজিরিয়া হাই মাদ্রাসার( গার্লস) পরিচালন সমিতির নির্বাচনে ৩টি আসনের সব গুলিতেই জয় পেল তৃনমূল প্রার্থীরা। জানা গেছে, রবিবার পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী প্রার্থীরা হলেন যথাক্রমে রাহুল প্রধান, আব্দুল কাফি ও সুমিত্রা ওরাও, তারা যথাক্রমে ৪৮, ৪২ ও ৩৮ ভোটের ব্যবধানে জিতেছে বলে খবর। এপ্রসঙ্গে, ফালাকাটা ব্লকের ছোট শালকুমার অঞ্চলের তৃনমূলের অঞ্চল সভাপতি কল্লোল নট্ট জানিয়েছেন যে, বিরোধী প্রার্থীরা ছিল আরএসপি, পিডিএফ সিপিআইএম ও কংগ্রেসের জোট প্রার্থী। তাদের সমর্থনে ছিল বিজেপি, তারা প্রার্থী দেয়নি বলে জানান তিনি। স্কুল পরিচালন সমিতির ওই নির্বাচনে তিনটি আসনে শাসক দলের বিরুদ্ধে জোট করে ভোটে লড়েও বিরোধীরা জিততে পারেনি। সব আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছে শাসক দল তৃনমূল কংগ্রেস। প্রসঙ্গত , দুদিন আগে আলিপুরদুয়ার শহর এলাকার এক নম্বর ওয়ার্ডের একটি স্কুলের পরিচালন কমিটি নির্বাচনেও ,তিন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করে তৃণমূল ।
