মাধ্যমিক পরীক্ষায় রাজনৈতিক নিয়ন্ত্রণ ? : অভিযোগ এবিটিএ এর | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ফেব্রুয়ারি’২০২০ :-

চলতি মাধ্যমিক পরীক্ষার প্রক্রিয়ায় ত্রুটিগুলো তুলে ধরে আলিপুরদুয়ার জেলাশাসকের কাছে একটি অভিযোগপত্র জমা দেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) এর আলিপুরদুয়ার জেলা কমিটি ।
মাধ্যমিক পরীক্ষা হলে রাজনৈতিক নিয়ন্ত্রণ হচ্ছে বলে উক্ত পত্রে অভিযোগ জানিয়েছে এবিটিএ ।

প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে একজন করে সরকারি প্রতিনিধি ( অফিসার ইন চার্জ ) এবং একজন ভেনু সুপারভাইজার থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন সহ শিক্ষককে অতিরিক্ত ভেনু সুপারভাইজার করা হচ্ছে কেনো – প্রশ্ন তুলেছে এবিটিএ । তাদের অভিযোগ এইভাবে পরীক্ষা ব্যবস্থার ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হচ্ছে ।

এই অভিযোগ ছাড়াও ওই পত্রের মাধ্যমে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছে এবিটিএ । তার মধ্যে অন্যতম, মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অমান্য করে বিষয়ভিত্তিক শিক্ষককে বাদ দিয়ে অন্য বিষয়ের শিক্ষককে প্রধান পরীক্ষক হিসেবে নিয়োগ করা ।
এছাড়াও, এই অভিযোগ পত্রে বলা হয়েছে যে কিছু বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের জন্য পরীক্ষাকেন্দ্র নির্বাচন করা হয়েছে বিদ্যালয় থেকে ১৫-২০ কিলোমিটার দূরে । ফালাকাটা ব্লকের বেগম রবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র করা হয়েছে ২৯ কিলোমিটার দূরে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে এবং আলিপুরদুয়ার ব্লক ১ এর পাঁচকোলগুরি প্রমোদিনী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের আসতে হচ্ছে ১৪ কিলোমিটার দূরে রবিকান্ত উচ্চ বিদ্যালয়ে । অথচ উক্ত বিদ্যালয়গুলোর আশেপাশে অসংখ্য বিদ্যালয় রয়েছে যাদের পরীক্ষাকেন্দ্র করা হয়নি ।

Leave a Reply

error: Content is protected !!