রাতের কুয়াশাঘেরা নির্মীয়মান হাইওয়ে : দুর্ঘটনায় মৃত ২ বাইক আরোহী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ ডিসেম্বর’১৯:-

নির্মীয়মান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু দুই মোটরবাইক আরোহীর। ঠিক কিভাবে ঘটেছে দুর্ঘটনা, উত্তর খুঁজছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের দাবী, পথে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লেগেই ঘটেছে দুর্ঘটনাটি। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার অন্তর্গত হলং নদীর সেতুর কাছে ৩১সি জাতীয় সড়ক তথা নির্মীয়মাণ এশিয়ান হাইওয়েতে। পুলিশের তরফে জানা গেছে যে, ইসলামাবাদ গ্রামের বলোয়াধুরার বাসিন্দা, বিনয় ওরাওঁ (২৪) ও পুচু ওরাওঁ (২৩)। জানা গেছে, ওই দুই যুবক মোটরবাইকে করে কালচিনির সাঁতালি যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

error: Content is protected !!