নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর’১৯:-

‘রাজ্যপাল কান দিয়ে দেখেন না , চোখ দিয়ে দেখেন । তাই নিজে এসেছিলেন ‘ , বুধবার মাদারিহাটে , রাজ্যপালের গতিবিধি নিয়ে পার্থ চ্যাটার্জির কটাক্ষের জবাব তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঠিক এই ভাষাতেই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপাল কে নিয়ে অতি সক্রিয় জানিয়ে , তার মন্তব্যে ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ বাবু । বুধবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে , বিজেপি আয়োজন করেছিলেন ‘চায় চর্চা ‘ নামক এক জনমুখী অনুষ্ঠানের । সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জনসম্মুখে ‘এনার্সি’, নিয়ে রাজ্য সরকার যে বিভ্রান্তি ছড়াচ্ছে ,তাও এই দিন তুলে ধরেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি জানান, রাজ্য সরকার চাইছে, রাজ্যপাল তাদের মত নিষ্ক্রিয় হয়ে পড়ুক। মুখ্যমন্ত্রীর যেমন প্রশাসনিক বৈঠকের অধিকার আছে, ঠিক তেমনি রাজ্যপালেরও সেই অধিকার রয়েছে। তিনি কান দিয়ে নয় ,চোখ দিয়ে দেখেন। সে কারণে রাজ্যপাল উত্তরবঙ্গে সমস্ত দিক খতিয়ে দেখতে এসেছিলেন। মুখ্যমন্ত্রী যেমন কেন্দ্রের ডাকে সাড়া দেন না তিনি তার মন্ত্রীরাও রাজ্যপালের ডাকে সাড়া দেন না।
