নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১সেপ্টেম্বর’১৯:-

জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃত যুবক। আত্মহত্যা নাকি খুন, অন্ধকারে পুলিশ। ঘটনাটি ঘটেছে, মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গলে। সূত্রের খবর, শনিবার বিকালে আবু সায়েদ নামে বছর ২৮ এক যুবককে খয়েরবাড়ি জঙ্গলে ঝুলন্ত অবস্থায় ওই এলাকার বাসিন্দারা দেখতে পায়। জানা গিয়েছে বছর ২৮ এক যুবকটি ফলাকাটা ব্লকের দেওগাঁওয়ের বাসিন্দা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায়েত হয় খয়েরবাড়ির জঙ্গলে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ফালাকাটা থানার আইসি সুশান্ত রাজবংশী জানান, ময়নাতদন্তের পর দেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।মৃত যুবকটির পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।