দোকান ভেঙে চাল খেয়ে সঙ্গে নিয়ে গেল বুনো হাতি : হতবাক মাদারিহাট

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫অক্টোবর’১৯:-

ছবি – দোকান ভেঙে চাল নিয়ে গেছে হাতি

এবার হাতি মজুত খাবার খেলো, আবার সাথে নিয়েও গেল। ঘটনাটি ঘটেছে,আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি এলাকায় একটি দোকানে। সূত্রের খবর, শুক্রবার ভোররাতে মধ্য খয়েরবাড়ি এলাকায় একটি দোকানঘর ভেঙে চাল পেট ভরে খেয়ে, আটা ভরতি বস্তা শুঁড়ে পেঁচিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে ফিরে যায় হাতিটি। শুধু তাই নয়, দোকানটির দেওয়ালো ভেঙে দিয়েছে। ভেতরে রাখা খাদ্য সামগ্রী সাবাড় করার পাশাপাশি দোকানে মজুত রাখা বিভিন্ন জিনিসপত্র নষ্টও করে দিয়েছে হাতিটি। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক জানান, দোকানটির দেওয়াল ভেঙে দিয়েছে। খবর ছড়াতেই এলাকার মানুষ ভিড় জমায়েত করেন সেখানে। বিভিন্ন এলাকায় হাতির হানা অব্যাহত থাকার কারণে সাধারণ মানুষ আতঙ্কে মধ্যে দিন কাটাচ্ছে। বন দপ্তরের মাদারিহাট রেঞ্জের তরফে জানানো হয়েছে, হাতির হানায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!