নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১সেপ্টেম্বর’১৯:-

এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পথচারীর। ঘটনাটি ঘটেছে, মাদারীহাট ফালাকাটাগামী জাতীয় সড়কে আটমাইল এলাকায়। সূত্রের খবর, শনিবার দুপুর নাগাদ আটমাইল এলাকায় একটি ছোট গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দোকানে। সেই সময়ই বন্দু লোহার (৫২) নামে এক ব্যাক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল। সেখানেই বন্দু লোহার নামে ব্যাক্তিটি গাড়িটির ধাক্কায় মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রের খবর। জখম হন গাড়ির চালকও। গাড়িটি দোকানে ধাক্কা মারার বিকট আওয়াজে ভিড় জমায়েত হয়।খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় ফালাকাটা থানার পুলিশ। পুলিশের তরফ থেকে মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়। এদিকে স্থানীয়রাই আহত গাড়ি চালকে ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসকরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। দুর্ঘটনার করণে কিছুক্ষনের জন্য যান চলাচল ব্যাঘাত ঘটে। পরে পুলিশের সাহায্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।