ছেলের হাতে খুন মা : উত্তর খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১সেপ্টেম্বর’১৯:-

ধারালো দা দিয়ে ছেলে খুন করলো মাকে। ঘটনাটি ঘটেছে, মাল ব্লকের চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পন্ডিত পাড়ায়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ছেলে আশানন্দ সরকার বাড়িতে এসে হঠাৎই মা সুমিত্রা সরকারের উপর চড়াও হয়। পাশে থাকা একটি ধারালো দা নিয়ে ছেলে মার মাথায় আঘাত করে।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় সুমিত্রদেবীকে তার পরিবারের লোকেরা জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে চিকিৎসকরা তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ রেফার করেন। বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত আশানন্দ সরকারকে পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । ইতিমধ্যে শনিবার বিকেলে সুমিত্র সরকার নামে মহিলাটির মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ময়নাতদন্তের পর পুলিশ সুমিত্রদেবীর দেহ পরিবারের হাতে তুলে দেয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!