রাতগভীরে চুপিচুপি পদচারণা : লেপার্ড ঘুরে এলো রাজভবন |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ডিসেম্বর’১৯:-

ছবি সৌজন্য — অন্তর্জাল

রাজভবনের ভিতরে লেপার্ডের পায়ের ছাপ , চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে, দার্জিলিং রাজভবন এলাকায়। সূত্রের খবর, শনিবার সকাল সাতটার নাগাদ দার্জিলিং রাজভবন চত্বরে দেখা যায় লেপার্ডের পায়ের ছাপ। জানা যায়, সকালে কেয়ারটেকার রাজভবনের ভিতরে পরিষ্কার করতে গিয়ে পায়ের ছাপ লক্ষ করেন। তড়িঘড়ি তিনি খবর দেন রাজভবনের দায়িত্বে থাকা কর্মচারীদের।
কর্মচারীরা খবর দেন পশু বিশেষজ্ঞদের। পশু বিশেষজ্ঞরা এসে লেপার্ডের পায়ের ছাপ বলেই সনাক্ত করেন। রাজভবন থেকে জানানো হয়, অসাবধান বসত কোনভাবে জানালা দিয়ে লেপার্ড টি ভিতরে প্রবেশ করেছে। তবে ভয়ের কিছু নেই। এই ঘটনার জেরে রাজভবনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!