দিনের আলোয় জনবসতিতে ঘুরছে লেপার্ড : আঁচড় কামড়ে জখম ৪ গ্রামবাসী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ডিসেম্বর’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল

দিনদুপুরে লেপার্ডের আক্রমনে গুরুতর আহত চার। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার রংধামালির মৌয়ামারি তিস্তার চরে। সূত্রের খবর, রবিবার দুপুর দুটো নাগাদ রংধামালির তিস্তার চরে আলুর ক্ষেতে পূর্ণবয়স্ক একটি লেপার্ডকে দেখতে পান স্থানীয় কিছু লোক। খবর ছড়াতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। লেপার্ডকে দেখতে ভিড় জমায়েত করেন সেখানে গ্রামবাসীরা। কয়েকজন কৃষক লেপার্ডকে দেখতে সামনে গেলে তাদের ওপর চড়াও হয়। আহতদের নাম হলো ইন্দ্রজিৎ দাস, নিলমনী দাস, সুদেব মৃধা, রামকৃষ্ণ দাস। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মৌয়ামারি চর এলাকায়। ঘটনার খবর পৌঁছাতেই, ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মী এবং স্থানীয় গ্রাম পঞ্চয়েতের সদস্যরা। দীর্ঘক্ষন চেষ্টা করে লেপার্ডকে ধরতে সক্ষম হন বনকর্মীরা। লেপার্ডকে সেখান থেকে উদ্ধার করে বেলাকোবা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ অবস্থায় বৈকুন্ঠপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনবিভাগের আধিকারিকরা।

Leave a Reply

error: Content is protected !!