নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯আগস্ট’১৯:-

আন্তর্জাতিক পাচার চক্রের সাথে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করল স্পেশাল টাস্কফোর্স। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলায় হাসিমারা এলাকায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৈকুন্ঠপুর বন বিভাগের বন কর্মীরা হাসিমারা থেকে ভুটানের এক নাগরিককে চিতাবাঘের চামড়াসহ গ্রেপ্তার করেন। ধৃত ব্যক্তির নাম দাউ মেরি দোয়া। বয়স ৩৩। ভুটানের বাসিন্দা এই ব্যক্তি বলে জানা গিয়েছে।
বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, ধৃত ব্যক্তি দাউ মেরি দোয়াকে জেরা করে জানা গিয়েছে, অভিযুক্ত আন্তর্জাতিক পাচার চক্রের সাথে যুক্ত আছেন। এই আন্তর্জাতিক পাচার চক্রের সাথে কে বা কারা যুক্ত তাদের অতি ধরার চেষ্টা করা হচ্ছে। দাউ মেরি দোয়াকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে পুলিশ সূত্রের খবর।