শ্রেণীকক্ষে সিগারেট খাওয়ার কড়া মাশুল : বহিষ্কৃত নবম শ্রেণীর পড়ুয়া

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ সেপ্টেম্বর’১৯:-

লুকিয়ে ক্লাসের ভেতরে সিগারেট খেলো ছাত্ররা। কিন্তু স্কুল থেকে বের করে দেওয়া হলো শুধু একজনকে। ঘটনায় হতবাক ছাত্রের বাবা। কি কারণে একা তাকেই স্কুল ছাড়তে হলো, সেটাই ভাবাচ্ছে সকলকে। সূত্রের খবর, শ্রেণিকক্ষে সিগারেট খাওয়ার অভিযোগে নবম শ্রেণির এক ছাত্রকে স্কুল থেকে বের করে দিল ডুয়ার্সের কুমারগ্রাম ব্লকের হাতিপোতা এলাকার ওয়ারকার্স হাইস্কুল কর্তৃপক্ষ। এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ নবম শ্রেণীর ছাত্র দমবার রাই(১৪+) ডুয়ার্সের কুমারগ্ৰাম ব্লকের ভুটান সীমান্ত লাগোয়া কাঞ্জালি বস্তির বাসিন্দা। সেই ওয়ারকার্স হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র দমবার, গত বিশ্বকর্মা পূজার দুদিন আগে ক্লাসের মধ্যে অন্যান্যদের সাথে সিগারেট ধূমপান করেছে বলে জানা গিয়েছে। যদিও প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকদের নজরে সিগারেট খাওয়ার বিষয়টি আসেনি কিন্তু সিগারেটের ধোঁয়া দেখে শিক্ষকরা আঁচ করেছেন শ্রেনীকক্ষে সিগারেট খাওয়া হয়েছে। সেই মোতাবেক দমবার রাইকে ডাকা হয় এবং সে তার দোষ স্বীকার করে নেয়। যদিও তার সঙ্গে আরো কয়েকজন ছিল তাদেরকে কোন কিছু না বলার আগেই দুমবার রাইকে স্কুল থেকে ট্রান্সফার এর সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ কেনইবা শুধু দমবার রাইকে স্কুল থেকে বের করা দিল তাহলে কি সে একাই দোষী না তার সঙ্গে যারা ছিল তারাও সমদোষী? ছাত্রের বাবা রাম কুমার রাই বলেন, প্রধান শিক্ষক তাকে ডেকে নিয়ে বলে এখানে একটা সই করুন কিন্তু তিনি সই করতে রাজি না হওয়াতে জবরদস্তি তাকে দিয়ে সই করানো হয়েছে। দমবার ক্লাস নাইনের ছাত্র হবার কারণে স্কুল থেকে তার নাম মাধ্যমিক শিক্ষা পর্ষদে চলে গেছে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন প্রশ্ন একটাই কি করে দমবার মাধ্যমিক পরীক্ষা দিবে? চা বাগান ও বনবস্তি এলাকার শিশুরা এমনিতেই স্কুলছুট। সেখানে নবম শ্রেণীর একটি ছাত্রকে শিক্ষাবর্ষের মাঝপথে, বাৎসরিক পরীক্ষার দুই মাস আগে কিভাবে স্কুল কর্তৃপক্ষ তার অভিভাবকের হাতে ট্রান্সফার সার্টিফিকেট ধরিয়ে দিলেন তাই নিয়ে বিস্তর প্রশ্ন দেখা দিয়েছে। কি হবে দমবার ভবিষ্যৎ? উত্তর খুঁজছে নেটিজেন দুনিয়া। অপরদিকে ,ঘটনা বিস্তারিত জানতে ওয়ারকার্স হাই স্কুলের প্রধান শিক্ষক ওম প্রকাশ সিং এর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি ।

Leave a Reply

error: Content is protected !!