খোলা আকাশের নীচে মিড ডে মিল : পাশে ঘুরছে গরু-ছাগল-কুকুর : নিশ্চুপ প্রশাসন

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১আগস্ট’১৯:-

কুকুর, ছাগল,গরুকে নিয়েই মিড ডে মিল খাচ্ছে স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ ব্লকের বড়ুয়া অঞ্চলের অটিয়াকুন্ডি জিএসপি স্কুলে। মিড ডে মিল নিয়ে নানা ধরণের অভিযোগ প্রায়ই সামনে এসেছে সকলের। এইবার অভিযোগ উঠলো ছাউনি নিয়ে। অটিয়াকুন্ডির জিএসপি স্কুলে, খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিল খাচ্ছেন স্কুলের ছাত্র ছাত্রীরা। শুধু তাই নয় দমবন্ধ করা ছোট ঘরে কাঠের উনুনে রান্না করতে হচ্ছে বলেও অভিযোগ উঠে। তারফলে রন্ধন কর্মীরা প্রায় অসুস্থ হয়ে পড়ছেন। জমি না থাকার কারণে ছাউনি তৈরি করা হয়নি বলে অবশ্য দাবি করেন স্কুল কর্তৃপক্ষ।

সূত্রের খবর,অটিয়াকুন্ডি জিএসপি স্কুলেই নয়, উপযুক্ত পরিকাঠামোর অভাব রয়েছে উত্তর দিনাজপুরের একাধিক স্কুলে। বিদ্যালয় গুলিতে মিড ডে মিলের কর্মসূচিকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার নানারকম উদ্যোগ নিয়েছেন। কিন্তু উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে এখনো পর্যন্ত, সঠিক মিড ডে মিলে পরিকাঠামো গড়ে ওঠেনি বলে অভিযোগ করেন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকেরা। বরুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ধনেশ্বর বর্মন, স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশের কথা স্বীকার করে তিনি বলেছেন, পঞ্চায়েত থেকে কিছু করা যায় কিনা তা আমরা খতিয়ে দেখছি। ইতিমধ্যে রায়গঞ্জের বিডিও রাজু লামা বলেন, মিড ডে মিলের পরিকাঠামো নিয়ে প্রথমে রিপোর্ট সংগ্রহ করে জেলার কাছে পাঠানো হবে তারপর আগামী দিনে জেলার নিদের্শ অনুযায়ী কর্মসূচিকে আগানো হবে।

Leave a Reply

error: Content is protected !!