সেনাছাউনিতে খাঁচাবন্দী লেপার্ড : রেডিও কলার পরিয়ে ছাড়া হবে জঙ্গলে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০:-

বৃহস্পতিবার ভোরে ফের খাঁচাবন্দি হলো লেপার্ড। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ডামডিমের সেনাছাউনি এলাকায়। ঘটনায় শোরগোল সৃষ্টি হয়েছে ওই এলাকায়। জানা গেছে, ধরা পড়া লেপার্ডটি পুরুষ ও প্রাপ্তবয়স্ক। পরে লেপার্ডটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানে লেপার্ডটির প্রাথমিক চিকিৎসা করা হবে। প্রাথমিক চিকিৎসার পর লেপার্ডটির গলায় রেডিও কলার পড়িয়ে সেটিকে গরুমারাতে ছাড়া হবে। প্রসঙ্গত, গত কদিন আগেই ওই এলাকায় রেডিও কলার পরানো একটি স্ত্রী লেপার্ড খাঁচায় ধরা পড়েছিল, পরে সেটিকে চাপড়ামারিতে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!