নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ১ ডিসেম্বর’১৯ :-

ছবি – সেতুর উপর দাঁড়িয়ে কামরূপ এক্সপ্রেস ।
রবিবার , অসম বাংলা সীমানাবর্তী জোড়াই রেল স্টেশনের কাছে রায়ডাক ২নম্বর রেল সেতুতে ১৫৯৫৯ আপ ডিব্রুগড় গামী কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এদিন সকাল ৯ টা ৫১ মিনিটে কামাখ্যাগুড়ি স্টেশন থেকে ছেড়ে কিছুদূর যাবার পর যখন ট্রেন টি যখন রায়ডাক রেল সেতুতে ওঠার মুখে, তখন চালক ইঞ্জিনের নিচে ধোঁয়া ও আগুন দেখে । চালক তৎক্ষণাৎ আপৎকালীন ব্রেক কষে ট্রেন টি দাঁড় করিয়ে দেয় এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে শুরু করে। কিন্তু আগুন নেভার আগেই সেই অগ্নিনির্বাপক যন্ত্রের গ্যাস শেষ হয়ে যায় । তখন ডাউন লাইনে অপর একটি ট্রেন আসছিলো , সেই ট্রেনটিকে হাত নাড়িয়ে স্থানীয় দুই যুবক দাঁড় করিয়ে, সেই ট্রেন থেকে অগ্নিনির্বাপক যন্ত্র চেয়ে নিয়ে কামরূপ এক্সপ্রেস এর ইঞ্জিনের আগুন নেভায় । ততক্ষনে রেল দফতরের তরফ থেকে খবর পেয়ে বারোবিশা ও তুফানগঞ্জ দমকল কেন্দ্রের ইঞ্জিন চলে আসে । কিন্তু ততোক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে । বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কামরূপ এক্সপ্রেস। যদি এই অগ্নিকান্ড বড় আকার ধারণ করতো তবে অনেক প্রাণ হানির ঘটনা ঘটতে পারতো । এই অগ্নিকাণ্ডের ফলে বিকল হয়ে যায় কামরুপ এক্সপ্রেস এর ইঞ্জিনটি । এর ফলে প্রায় দুই ঘন্টা আপ লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল । পরে অপর একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে কামাখ্যাগুড়িতে নিয়ে যায় ۔তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।
ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন ,,,
কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন , রক্ষা বড় বিপদ থেকে