বানচাল ডাকাতির ছক : আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে ধরল পুলিশ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১অক্টোবর’১৯:-

গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, মালদার কালিয়াচক থানার কালিকাপুর বাঁধ এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে কালিকাপুর এলাকায় ছয় থেকে নয় জনের একটি ডাকাত দল ডাকাতের উদ্দেশ্যে জমায়েত হয়েছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, পুলিশ সেখানে হানা দিলে অন্যান্যরা পালিয়ে গেলেও তাদের মধ্যে তিনজনকে হাতেনাতে ধরে ফেলেন পুলিশ। তিনজন দুষ্কৃতীকে তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি পাইপগান, একটি কার্তুজ সহ দুটি হাসুয়া উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান মোটরবাইক সহ কোনো ডাকাতি বা লুঠের উদ্যেশে তারা জমায়েত হয়েছিলেন সেখানে। রাজু শেখ(৪৫), সাতেরুল শেখ(২২), রাশিদুল শেখ(২৩) নামে অভিযুক্তদের শুক্রবার মালদা আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!