নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ ডিসেম্বর’১৯ :-

রবিবার আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর তথা তৃনমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মোহন শর্মা’র উদ্যোগে গরিব দুস্থদের নিয়ে বনভোজন ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল হ্যামিলটনগঞ্জ সংলগ্ন বাসরা নদীর পাড়ে । এইদিন চা বলয়ের বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন হাজার জনমানুষ এই অনুষ্ঠানে যোগ দেয়। পংতি ভোজন,স্বাস্থ্য পরীক্ষা শিবির ও শীত বস্ত্র বিতরণ ছাড়াও , এলাকা সংলগ্ন চা বলয়ের ২ জন সহায়-সম্বলহীন বৃদ্ধাকে দত্তকও নেন শ্রী শর্মা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলেশাসক সুরেন্দ্রনাথ মীনা, এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ তৃনমূলের জেলা শীর্ষ নেতারা ।
১৪ বছর ধরে এই অনুষ্ঠানটি তিনি প্রতি বছর আয়োজন করে আসছেন , জানিয়েছেন মোহনবাবু। এই বারের অনুষ্ঠানে চা বলয়ের সমস্ত দুঃস্থ মানুষের জন্য ছিল বিনামূল্যে চিকিৎসার জন্য মেডিক্যাল ক্যাম্প । চক্ষুপরীক্ষার পর ১২০০ জনকে দান করা হয় চশমা । এছাড়াও, বিতরন করা হয় কম্বল, মাফলার, টুপি ও অন্যান্য শীতের পোষাক । সকাল থেকে সমস্তদিন ধরেই চলছে খাওয়া দাওয়া ।
