নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫অক্টোবর’১৯:-

বাড়ির উঠোনে ঘোরাফেরা করছিল একটি কচ্ছপ। ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জের বলাবাড়ি এলাকায়। সূত্রের খবর, শুক্রবার সকালে স্থানীয় পঞ্চায়েত সৌকত আলী একটি কচ্ছপকে নিজের বাড়ির উঠনে ঘোরাফেরা করতে দেখা যায়। ঘটনাটির খবর ছড়াতেই ভিড় জমায়েত করেন সৌকত বাবুর বাড়িতে। খবর দেওয়া হয় বন দপ্তরে। কিছুক্ষণ পর বনকর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ অবস্থায় কচ্ছপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।