নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ জানুয়ারি’২০২০:-

রবিবার রাতে জেএনইউ ক্যাম্পাসের মহিলা হোস্টেলে হামলা নিয়ে সরব হয়েছে প্রতিটি মহল । অভিযোগের তির আরএসএস ও বিজেপির দিকে । ন্যক্কারজনক এই দুষ্কৃতী হামলার প্রতিবাদে উত্তাল দেশ। প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে দেশজুড়ে। এবারে সেই প্রতিবাদ আন্দোলনে পথে নামলো আলিপুরদুয়ার জেলা তৃণমূল নেতৃত্বও। সোমবার বিকাল ঠিক ৪:৩০ নাগাদ প্রতিবাদ মিছিলে হাঁটলেন জেলা তৃণমূল নেতৃত্ব। জানা গেছে, হাজার খানেক দলীয় কর্মী সমর্থক নিয়ে মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল সভাপতি মৃদুল গোস্বামী, তৃনমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী, তৃনমূল জেলা যুব সভাপতি বাবলু কর সহ অন্যান্য জেলা নেতৃত্ব ।
